ছাত্রদল সভাপতিকে পেটালেন ছাত্রদলের আরেক নেতা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে মারধরের ঘটনায় সংগঠনটির এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

মারধরের শিকার শ্যামল আহমদ উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বহিষ্কৃত ছাত্রদল নেতা রাখাব উদ্দিন একই ইউনিয়ন ছাত্রদলের সদস্য।

জানা গেছে, গত ৩০ মার্চ ইউনিয়নের সোলেমানপুর বাজারে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শ্যামল হোসেনকে প্রকাশ্য পিটিয়ে নাক ও মুখ ফাটিয়ে আহত করে ছাত্রদল নেতা রাকাব উদ্দিন। আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধিতার জেরে এ মারধরের ঘটনা ঘটে।

সাময়িক বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রকাশ্যে সংঘাত সৃষ্টি এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য তাহিরপুর উপজেলাধীন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সদস্য রাখাব উদ্দিনকে সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল।

রাকাবকে বহিষ্কারের বিষয়ে আবুল হাসান রাসেল ও আসাদুজ্জামান মুন্না জানায়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সদস্য পদ থেকে রাখাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা রয়টার্সকে এ

সৌদিতে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌর শেরনগর গ্রামের পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামের একজনের ১ জনের মরদেহ  উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ওসমান হাদী হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

কুষ্টিয়ায় আসামির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ছেলে সহ আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় অভিযানের সময় আসামির ছুরিকাঘাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসরাফিল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬