ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ছাত্রদল নেতা ফিরোজের দুই ভাই মো. মফিজুর রহমান (৩৫) ও মো. জুবায়ের করিমকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। তবে অভিযানকালে ফিরোজকে বাড়িতে পাওয়া যায়নি।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ছাত্রদল নেতা ফিরোজের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার বাড়ির ছাদের এক কোণায় একটি বস্তা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়। একই সময় ছাত্রদল নেতা ফিরোজের দুই ভাই মো. মফিজুর রহমান ও মো. জুবায়ের করিমকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্ত করা হয়েছে। এ ঘটনায় অপর অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবারো যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: দুই আরোহীসহ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে, স্থানীয় সময় শুক্রবার

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে যেসব জেলা!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় চারজনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। গতকাল শুক্রবার (২১

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তুপে আগুন; ৪০ মিনিটে নিয়ন্ত্রণে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাঠের ময়লার স্তুপে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমার হস্তক্ষেপে থেমে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণা: জাতিসংঘের কড়া সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের শোষণ, প্রতারণা এবং চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নিয়োগ দুর্নীতি, অস্বচ্ছ সিন্ডিকেটের আধিপত্য ও অতিরিক্ত ফি

ছাত্রদলের কমিটি ঘিরে শরীয়তপুরে সংঘর্ষ, আহত ৫

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর: জেলা ছাত্রদলের নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে শরীয়তপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানার সামনে