ছাত্রদল অফিসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলা-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ।

এ ঘটনায় বুধবার বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া। এর আগে মঙ্গলবার রাতে যুবলীগ ও ছাত্রলীগ মিলে ছাত্রদল অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়।’

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগষ্টের পর থেকে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াকে হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার রাত ১০টায় দিকে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও তার ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী সিদ্ধার্থ ও ভাতিজা সুজনসহ ১০/১৫ জন আমার অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে।

তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারা কিভাবে খোলা আকাশের নিচে এখনও ঘোরাফেরা করে প্রশাসনের কাছে জানতে চাই।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, অভিযোগ পেয়েছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই দিন পর খুললো রবীন্দ্র কাছারিবাড়ি, নিরাপত্তা জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও মাত্র দুই দিন পর তা পুনরায় দর্শনার্থীদের জন্য

সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত: মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অগ্রগতি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে

মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের

নিজস্ব প্রতিবেদক: বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছে রেলের রানিং স্টাফরা।

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

ঠিকানা টিভি ডট প্রেস: বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিমের (বীর উত্তম) দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের

নিয়োগে সুপারিশ, নাহিদ-নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ

নিজস্ব প্রতিবেদক: নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমকে নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনও যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে