ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাত ৯টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু।

জানা যায়, বুধবার ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদের নাম ছোট করে লেখায় তা ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের কর্মী-সমর্থকদের সঙ্গে ফারুক কবির আহমেদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে ফারুক কবির আহমেদের বাসায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা বিএনপি কার্যালয়ে হামলা চালান বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় বিএনপির কোনো নেতা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, মূলত ফারুক কবির আহমেদের নাম ছোট করে লেখায় তিনি ক্ষুব্ধ হন। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আসলে দলীয় কোন্দল থেকে এমন ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) বুলবুল ইসলাম সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো পক্ষই এখনও পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

উল্লাপাড়ায় ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন মাওলানা রফিকুল ইসলাম খাঁন। বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারী) সকালে শ্যামলীপাড়া

ভূঞাপুরে ইফতার মাহফিলে সালাম পিন্টু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ ১৭ বছর পরে ভূঞাপুরের মাটিতে ইফতার করলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১১

কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ: এক ঘণ্টা বিলম্বে ছাড়লো জুলাই বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: ঘণ্টাখানেক বিলম্বের পর রাজশাহী রেলস্টেশন ছেড়ে গেছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা বিশেষ ট্রেন। এ সময় ছেড়ে গেছে সিল্ক সিটি এক্সপ্রেস

আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

ডেস্ক রিপোর্ট: আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে, মালিককে জেলে ভরে দিতে পারি।’ কালের কণ্ঠের পটুয়াখালী

রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের করে র‌্যাব কর্মকর্তা আলেপ

ঠিকানা টিভি ডট প্রেস: আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে। তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে