ছাত্রদলের কমিটি ঘিরে শরীয়তপুরে সংঘর্ষ, আহত ৫

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর: জেলা ছাত্রদলের নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে শরীয়তপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানার সামনে এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর কেন্দ্রীয় ছাত্রদল ৩৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়। এতে এইচ.এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার পর একটি পক্ষ বিজয় মিছিল বের করলে, অন্য পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পালং থানার সামনের ও পেছনের সড়কে মিছিল দুটি মুখোমুখি হলে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচজন আহত হন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এই দায়িত্ব আমার কাছে আমানত: জকসু ভিপি রিয়াজুল

নিজস্ব প্রতিবেদক: নিঃসন্দেহে এটি কোনো পদ নয়, এটি একটি আমানত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের আমানত’ এবং আপনাদের এই বিশ্বাস আমার কাছে শক্তি,

মার্কিন ঘাঁটি ও রণতরী ২ ঘণ্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক হামলা এড়াতে ইরানকে দুটি শর্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি জানিয়েছে, এ অঞ্চলের মার্কিন

সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

টাঙ্গাইলের পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে “শিশু অধিকার জানি, অন্যকে জানাই” এই