ছাগলকাণ্ডের সেই ছাগলের খোঁজ পাওয়া গেছে

অনলাইন ডেস্ক: গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দাম হাঁকানো এক ছাগল নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। ওইছাগল সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাজানো হাজার কোটি টাকার বাগান এলোমেলো করে দিয়েছে। যাকে নিয়ে এই ছাগলকাণ্ড, সেই ছেলে মুশফিকুর রহমান ইফাত এই ঘটনার পর দুই দফা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এদিকে আলোচিত এই ছাগলথেকে খোদ ‘সাদিক এগ্রো’ নামের সেই খামারিও রেহাই পাননি।’

এক বছর আগের ছাগলকাণ্ডের ঘটনার শুরু একটি ভিডিওর মাধ্যমে। সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক মোহাম্মদ ইমরান হোসাইন ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাগলটির ছবি ভাইরাল করেন। বর্তমানে ইমরান হোসেন জেল হাজতে আছেন।

এদিকে ১৫ লাখ টাকায় ওই ছাগল কিনে নেন এনবিআরের তৎকালীন কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর। ছাগলটি কেনার পর একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। সে সময় অনেকের মনেই প্রশ্ন জাগে, একজন সরকারি কর্মকর্তার ছেলে এতো টাকা দিয়ে কীভাবে ছাগল কেনে। এরপর আবার খোদ মতিউর দাবি করেন, মুশফিকুর তার ছেলে নয়।

সে সময় ছাগলটির দাম ১৫ লাখ টাকা চাওয়ার পেছনে খামারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, ‘উন্নত জাত ও উচ্চ বংশীয় মর্যাদাসম্পন্ন ছাগল এটি।’ বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও করা হচ্ছিল।

এদিকে অনুসন্ধানে মতিউরের আরেক বিয়ের তথ্য বেরিয়ে আসে। সেই সঙ্গে দুদক খুঁজতে থাকে তার আয়ের উৎস। তবে মুশফিকুর ছাগলটি কিনলেও সেটি নেননি। সেটি রয়ে যায় সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুরের খামারে। এদিকে খামারটি সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে জানিয়ে ২০২৪ সালের জুনে সেটি ভেঙে দেওয়া হয়।

এ সময় খামারের গরু-ছাগল সরিয়ে নেওয়া হয় সাভারের নিজেদের আরেকটি খামারে। ওই দিনই আরেকবার দেখা গিয়েছিল আলোচিত সেই ছাগলটিকে।

সম্প্রতি খোঁজ নিয়ে জানা গেছে, এখনও অবিক্রিত রয়ে গেছে ৬২ ইঞ্চি উচ্চতার ওই ছাগলটি। এত বিশাল আকৃতির ছাগল সাধারণত দেশে সচরাচর দেখা যায় না। গত বছর ঈদের সময় ওই ছাগলের ওজন ছিল প্রায় ১৭৫ কেজি। বর্তমানে খামারের লোকজন জানিয়েছেন, এখন ওই আলোচিত ছাগলের ওজন কিছুটা কমেছে।

সাদিক এগ্রোর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছাগলটি খামারেই আছে। বিক্রি না করে তারা এটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করছেন তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। জানুয়ারিতে দুদক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে মামলা করে। এরপর ১৫ জানুয়ারি গ্রেপ্তার হন মতিউর ও তার স্ত্রী লায়লা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫৭০০-র বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে করে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শক্তিশালী শীতকালীন ঝড়ে স্থানীয় সময় সোমবার

চারুকলায় যেভাবে সাজানো হচ্ছে হাসিনাকে

ডেস্ক রিপোর্ট: এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচ্ছে ভিন্নমাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই প্রথমবারের মতো এতে

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ

মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক: মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার (১২ মার্চ) সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে

বিএনপিতে একক প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া: বিদ্রোহ ঠেকাতে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্তের কাজে ব্যস্ত বিএনপি। ইতোমধ্যে ২০০টিরও বেশি আসনে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শেষের পথে। শিগগিরই তাদের

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবদুল জলিল’কাজিপুর (সিরাজগঞ্জ) ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি