ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই মামলাগুলো মূলত বিভিন্ন সময় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলকভাবে দায়ের করা হয়েছিল।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, “সরকার ইতোমধ্যে প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে, যা তিন লাখেরও বেশি মানুষের জীবনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে।”

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইন উপদেষ্টার নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি ২৮ মে পর্যন্ত ১৬টি বৈঠকে ১১ হাজার ৪৪৮টি মামলার বিষয়ে প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। কমিটি জেলা পর্যায়ের যাচাই-বাছাই ও সলিসিটর শাখার প্রেরিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করছে।

বিএনপি, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়ে তালিকা দিয়েছে। বিএনপি ১৬ হাজার, জামায়াতে ইসলামী ১ হাজার ২০০ এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা দিয়েছে।

তবে সংশ্লিষ্ট মামলাগুলোর এফআইআর ও চার্জশিট জমা না দেওয়ার কারণে প্রক্রিয়া কিছুটা ধীরগতির হচ্ছে বলে জানিয়েছেন ড. নজরুল। রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি এসব প্রাথমিক নথিপত্র দ্রুত সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব মামলায় রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট, সেগুলো দ্রুত প্রত্যাহারের মাধ্যমে বিচারব্যবস্থায় আস্থা ফেরানো এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবারো বসছে না সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: এবারের বৈশাখেও বসছে না পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফসহ উভয় দেশের সরকারের নির্দেশনা না থাকায় দুই বাংলার এই

দাখিল পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে এক দাখিল পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (দালালীটারী ) গ্রামে

নিবন্ধন পেল এনসিপিসহ তিন দল: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠন’ হবে কি না, সে বিষয়ে আদেশ হওয়ার কথা

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির

প্রফেসর ড.এম এ মুহিতের সকল পদ পূর্নবহল করায় এনায়েতপুরে আনন্দ মিছিল 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) গণমানুষের নেতা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ