ছয় মাসে দিল্লি থেকেই ৭৭০ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

ঠিকানা ডেস্ক: ২২শে এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মাত্র এক মাসের ব্যবধানে দিল্লি পুলিশ একটি সমন্বিত অভিযান চালিয়ে ৪৭০ জন কথিত অবৈধ বাংলাদেশি এবং ৫০ জন অনুমোদিত সময়সীমার পরও অবস্থানরত বিদেশিকে চিহ্নিত করে। এদের সবাইকে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে বিশেষ বিমানে আগরতলা, ত্রিপুরায় পাঠানো হয়। পরে স্থলপথে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, গত বছর শেষের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নির্দেশ দিয়েছে যাতে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্ত ও আটক করার জন্য একটি যাচাইকরণ অভিযান পরিচালনা করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ নভেম্বর থেকে ২০২৫ সালের ২০শে এপ্রিল পর্যন্ত দিল্লি পুলিশ প্রায় ২২০ জন অবৈধ অভিবাসী এবং ৩০ জন ভিসার মেয়াদ উত্তীর্ণ বিদেশিকে আটক করে। তাদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে রেল ও সড়কপথে পূর্ব ভারতের রাজ্যগুলোতে পাঠিয়ে, পরবর্তীতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তবে পেহেলগাম হামলার পর অভিযান আরও জোরদার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানান, গত এক মাসে হিন্ডন এয়ারবেস থেকে ৩-৪টি বিশেষ ফ্লাইটে অবৈধ অনুপ্রবেশকারীদের আগরতলায় নিয়ে যাওয়া হয়েছে। তার দাবি অনুযায়ী, গত ছয় মাসে মোট ৭০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। প্রথমে দিল্লির ১৫টি জেলার ডেপুটি কমিশনারদের অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। পরে একটি ট্রেনে করে এই অভিবাসীদের পশ্চিমবঙ্গে নিয়ে যায় এবং সেখান থেকে বাসে করে সীমান্ত রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

সূত্র জানায়, দিল্লিতে বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশকে নির্দেশ দেন একটি বৃহত্তর ষড়যন্ত্র ভাঙতে। ‘অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারতে প্রবেশ এবং ভুয়া কাগজপত্র তৈরির কাজে সহায়তাকারী চক্রগুলোর বিরুদ্ধে তদন্তের মাত্রা বাড়াতে এবং কঠোর আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে’। রাজ্য সরকারগুলোকে সন্দেহভাজন বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসীদের পরিচয় যাচাই করার জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ে কাগজপত্র যাচাই না হলে, তাদের ফেরত পাঠানোর নির্দেশ ছিল। এখন নতুন নির্দেশে পরিচয়পত্র ইস্যুর ক্ষেত্রে থাকা দুর্বলতা দূর করার ওপর জোর দেওয়া হয়েছে। জাল কাগজপত্র, ঠিকানা প্রমাণ, চাকরি ও বাসস্থানের ব্যবস্থা করে দিল্লিতে অবৈধ অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়া চক্রগুলোর খোঁজে জেলা পুলিশ, অপরাধ শাখা এবং স্পেশাল সেল একাধিক এফআইআর দায়ের করেছে। ২২ এপ্রিলের পেহেলগাম হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি পুলিশকে সব অবৈধ অভিবাসীদের দ্রুত শনাক্ত ও ফেরত পাঠাতে বলেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার

বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী ভারতের সংসদীয় কমিটি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিতে চায় ভারতের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। সম্প্রতি কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ-ভারত

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় অফিসে মারধর, নারীসহ আহত ১০ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১০ শিক্ষার্থী

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐকমত্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো

রবিবার থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার পর এ

রায়গঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত