ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

অনলাইন ডেস্ক: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত করা হবে। আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

তিনি বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বৃদ্ধি পেলেও সে অনুযায়ী বেতন বাড়েনি। কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ছয় মাসের আগে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। বেতন কাঠামোতে সময়োপযোগী সমন্বয়ের পাশাপাশি বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো, আয়কর পরিশোধের বিষয় বিবেচনা, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের পদ্ধতি, পেনশন ও অবসর সুবিধা অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া কাজের মান মূল্যায়ন, টেলিফোন-গাড়ি-মোবাইল সুবিধা, নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ এবং গ্রেড ও ইনক্রিমেন্টের অসংগতি দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস একটি বাস্তবসম্মত ও যৌক্তিক বেতন কাঠামো প্রণয়নের নির্দেশ দেন। তিনি সরকারি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবিমা চালুর ওপরও গুরুত্ব আরোপ করেন। তার মতে, বেতন বাড়লেও অনেক পরিবার চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে যায়, তাই স্বাস্থ্যবিমা থাকলে পরিবার নিশ্চিন্তে থাকতে পারে।

প্রসঙ্গত, এক দশক পর গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ দেবে।

আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাহী প্রকৌশলীর চূড়ান্ত নোটিশ টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের হতেই রাস্তা দুটির নির্মাণ

দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইহীন পোস্ট, এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই

পশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি শিশুকে আটক করেছে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ৭০ জনেরও

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান মঙ্গলবার (০৬ মে) দেশে ফিরছেন। জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব

সিরাজগঞ্জে নতুন কমিটির দাবীতে ২৪ঘন্টার আল্টিমেটাম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে

জামায়াতে যোগ দিলেন আরো ৯১ বিএনপি নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদার কাদীপুর গ্রামের বিএনপি নেতা নজির ও নূর ইসলামের নেতৃত্বে ৯১ জন জামায়াতে যোগ দিয়েছেন। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে