ছয় দেশে শেখ হাসিনা ও তার পরিবারের নামে সম্পদের খোঁজ

ঠিকানা টিভি ডট প্রেস: কেম্যান দ্বীপপুঞ্জসহ ৫টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬৩৫ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। মোট ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে।

তিনি বলেন, রাজউকের ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এ ছাড়া ৮ কোটি ৮৫ লাখ টাকার ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাট পাওয়া গেছে।

এ সময় শফিকুল আলম বলেন, অনেক ছেলেমেয়ে বিদেশে পড়ালেখা করতে যায়। এক ঘটনায় দেখা গেছে, ছেলের একটি সেমিস্টারের টিউশন ফি হিসেবে ৪০০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্সের সভায় এ তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তী সরকারের ফোকাস ছিল পাচার করা টাকা কীভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানের শীষে সীল দিন, গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষ ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন। আমাদেরকে অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন

দ্রুত ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১২টা ২৬ মিনিটে তিনি এ বর্ধিত

বাগেরহাটে হরতাল-অবরোধে অচল জনজীবন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল ও অবরোধ

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার (১ জুলাই) ইরানের সংসদে নতুন এ আইন পাস হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য ‘শত্রু’

তিন সমঝোতা স্মারকের সম্ভাবনা নিয়ে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এই সফরে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোাতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনার