ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি। সন্ধ্যা সাতটার পরও কারখানা ভবনের ওপরের কয়েকটি তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে দুইটি কারখানা ক্ষতিগ্রস্ত হলো।

আগুন লাগার পরপরই স্বশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯টি ইউনিট কাজ করছে; তার মধ্যে ফায়ার সার্ভিসের ১৫টি এবং ৪টি নৌবাহিনীর।,

ফায়ার সার্ভিস বলছে, সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলকে ঠেকাতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০ দেশ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাংলাদেশসহ ২০টি দেশ বৈঠকে বসছে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় আগামী ১৫ ও

যমুনা সেতুতে এক দিনে ৩২ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ২.১৩ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে যমুনা সেতুতে। বুধবার (১১ জুন) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৩১ হাজার

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গ্রামপ্রধান ও

রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় এ

“দুর্নীতি অনুসন্ধানে ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা: সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও সাংবাদিক মুন্নী সাহার অন্তর্ভুক্তি”

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের অংশ হিসেবে, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নির্দেশনা অনুসারে,

সিরাজগঞ্জে মাদ্রাসায় নির্বাচনী সভা, ভ্রাম্যমানে সুপারকে জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা পরিচালনা করায় সুপারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে