চৌহালী সরকারি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, অধ্যক্ষের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ 

ইয়াহিয়া খান চৌহালী সংবাদদাতা: সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজে এইচএসসির ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন অধ্যক্ষ।

প্রাপ্ত তথ্য জানা যায়, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নির্দেশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে  অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে । মানবিক ও বাণিজ্য বিভাগে সরকার নির্ধারিত সর্বসাকুল্যে ফি ২২২৫ টাকার স্থলে ৩১৪৫ টাকা ও বিজ্ঞান বিভাগের ২৭৮৫ টাকা নির্ধারণ থাকলেও  ৩৫৬৫ টাকা এবং অনলাইন ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। এবছর মোট পরীক্ষার্থী ৭৭৮ জন।

এছাড়া বিগত বছরে এক বিষয়ে অকৃতকার্য প্রায় ২৫০ জন শিক্ষার্থী। তাদের কাছ থেকে ১৯৪৫ টাকা করে নেয়া হচ্ছে ।

অতিরিক্ত অর্থ দিয়ে ফরম ফিলাপে যমুনা চরের হতদরিদ্র অনেক পরিবারের শিক্ষার্থীর পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হয়েছে। তারা এর প্রতিবাদ ও অভিযোগ করে জানান, সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নানা অজুহাতে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নিচ্ছে। চাহিদামত টাকা না দিলে ফরম ফিলাপ করতে দিচ্ছে না।

এদিকে অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি ফরহাদ হোসেন তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়ে যায়। এসময় অফিসে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্ধীদের সামনে উত্তেজিত ভাষায় গানমন্দ করে হুমকি প্রদান করেন। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সাংবাদিক ফরহাদ হোসেন জানান, এইচএসসির ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে, এ তথ্য জানতে চাওয়া মাত্রই কলেজের অধ্যক্ষ অফিস কক্ষ্যে আমার উপর চড়াও হন। এছাড়া তোর কাছে শুনে শুনে আমি কলেজ চালাবো নাকি। আমার যা খুশি আমি তাই করব। তুই যা পারিশ করবি। এঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে চৌহালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  আনোয়ারুল ইসলাম বলেন, পরীক্ষার বোর্ড ফি ১৪৩০ টাকা, ব্যবহারিক পরীক্ষা ফি ৬৩০ টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ১৫০ টাকা, সনদ ১০০ টাকা, সরকারি বেতন ৪৮০ টাকা, রোবারস্কাউট ফি ২৫ টাকা, ম্যানেজমেন্ট ফি ৫০ টাকা, মসজিদ ও উন্নয়ন ২৫০ টাকা নেয়া হচ্ছে। তবে কোন উচ্চ বাক্য বিনিময়ই প্রত্যাশিত ছিল না।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  জুয়েল মিয়া জানান, ঘটনার সময় আমি জেলা আইনশৃঙ্খলা সভায় ছিলাম। তবে সরকারি নির্দেশনা মেনে অধ্যক্ষকে ফরম ফিলাপে বলা হয়েছে। অতিরিক্ত টাকা ফেরত দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য

হবিগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরতলীর রিচি এলাকায় চলন্ত মোটরসাইকেলে ট্রাকচাপায় বিশাল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২

ভারত থেকে আজ ৫ হাজার টন ডিজেল আসছে পাইপলাইনে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পৌঁছানোর কথা

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। বুধবার (১১

ওসমান হাদির আত্নার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জে বুভিন্ন মসজিদে দোয়া

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: স্থানীয় দমকল কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।‘ ভারতের আহমেদাবাদ