চৌহালী ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম,দলীয় নেতার স্বাক্ষর,সুবিধাভোগীর নাম-ঠিকানাও উধাও!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২ নং স্থল ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী, ভিজিএফ কার্ডে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক, তবে এখানে দেখা গেছে, সরকারি কর্মকর্তার স্বাক্ষর নেই, বরং একটি দলের স্থানীয় নেতার স্বাক্ষর রয়েছে।’
এছাড়াও, বিতরণকৃত কার্ডে সুবিধাভোগীর নাম ও ঠিকানার কোনো উল্লেখ নেই, যা সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অভিযোগ উঠেছে, এই কার্ড গোপনে দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছে।
এলাকার একাধিক সুবিধাবঞ্চিত মানুষ জানান, তারা যথাযথ নিয়মে ভিজিএফ কার্ডের জন্য আবেদন করলেও কোনো তথ্য ছাড়াই এসব কার্ড বিতরণ করা হয়েছে। অনেকেই জানেন না, কাদের নাম কার্ডের তালিকায় রয়েছে, কারণ কার্ডে কোনো ব্যক্তির নাম-ঠিকানা লেখা নেই।
একজন ভুক্তভোগী বলেন, “আমরা গরিব মানুষ, সরকারের এই সাহায্য পাওয়ার কথা। কিন্তু যারা প্রকৃত হকদার, তারা কার্ড পাচ্ছে না। বরং যাদের প্রয়োজন নেই, তারাই এগুলো পাচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, প্রশাসক সাহেব ঈদের আগে যাতে করে দ্রুত প্রান্তিক এই মানুষগুলোকে সেবা দেওয়া যায় সেজন্য সরল বিশ্বাসে মেম্বরদের অনুরোধে তাদের হাতে দিয়েছে। কিন্তু উক্ত ইউপি মেম্বরগণ দায়িত্ব অবহেলা করে নাম না লিখেই বিতরণ করেছে, যা বিধি সম্মত নয়। প্রশাসক সাহেবকে এই বিষয়ে ভবিষ্যতে সচেতন থেকে কার্ড হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দেশনা অনুসরণ করতে ফেইল করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাকিবুল হত্যায় জড়িত একজন আটক, ঢাকার বাইরে কাজ করছে ২ টিম: ডিবির ডিসি

নিজস্ব প্রতিবেদক: তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায়

কুষ্টিয়ায় ৬ হত্যায় হানিফ, হেনরিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আরও তিনটি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরিসহ

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই যুবদল

তারেক সিদ্দিকীকে ৫০০ কোটি টাকা চাঁদা না দেয়ায়, যেভাবে ধ্বংস করা হয় ডেসটিনিকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরশাসক শেখ হাসিনা নিজের একটি ব্যবসায়ীক আলাদা বলয় গড়ে তোলেন। তার সময়ে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, এস আলম, ওরিয়ন, নাসা, নগদ-এর মতো সিন্ডিকেট ব্যবসার

৮ জুলাই: ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন, ৩ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে ২০২৪ সালের ৮ জুলাই দ্বিতীয় দিনের মতো সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন কেন্দ্রীয়ভাবে রাজধানীর