চৌহালীর এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আইসিএল স্কুলের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কবির,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল মতিন।

দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মারুফা মির্জা,

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ। ছয়শত শিক্ষার্থী অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয়। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ,চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ ও তথ্য প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন দেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট

দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

সাভার প্রতিনিধি: দাওয়াত না দেওয়ায় সাভারের আশুলিয়া থানা যুবদলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও বিএনপি নেতা ইদ্রিস

অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭), মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে বাউফল

ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে

অনলাইন ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ফিলিস্তিনপ্রেমী লাখো জনতা। বাংলাদেশের এ কর্মসূচি নিয়ে সংবাদ

প্রেমিক-প্রেমিকাসহ মাদরাসার টয়লেটে তালা

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদরাসার টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার(৩ অক্টোবর)দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে

মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লেখাটি