চৌহালীতে ৮০ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক পান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোর সারে তিনটার দিকে উপজেলার কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করা হয়।

আটককৃত মো. বিল্লাল হোসেন (৩৫)। তিনি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের নুরু মিয়ার ছেলে এবং স্থানীয় জোতপাড়া বাজারের পান ব্যবসায়ী।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পান ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটে পাওয়া জনগণের ম্যান্ডেট উপেক্ষা করা হলে তা স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার প্রথম

যুক্তরাষ্ট্রের শুল্কে অনিশ্চয়তা: ঝুঁকিতে ১০ লাখ পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ (পাল্টা শুল্ক) আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত (আরএমজি) চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি না

বড় প্রকল্প না নেওয়ার অঙ্গীকারে প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকার

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে অঙ্গীকার করেছিল-‘মেগা প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্পই হবে অগ্রাধিকার’-তা বাস্তবতার আলোকে ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে

সরকারি ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ: যাত্রীকল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক: এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য

গলায় ফাঁস লাগিয়ে বাঁশখালীতে গৃহবধুর আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।

রায়গঞ্জে জরাজীর্ণ ভবনে আতঙ্ক নিয়ে পাঠদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ ভবনের ছাদে ফাটল। খসে পড়ছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে ভেতরের রড ও ইট। পিলারেও ফাটলের সৃষ্টি হয়েছে। জরাজীর্ণ এ অবস্থা হাঁটকান্দা