চৌহালীতে হাপানিয়া যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

মো. আসাদুল্লাহ, চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে হাপানিয়া যুব সংঘ। শনিবার সকাল ৯টায় মধ্যশিমুলিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

‘শিক্ষা উপকরণ বিতরণ ২০২৫’ শীর্ষক এ কর্মসূচিতে উমারপুর ইউনিয়নের অন্তর্গত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬০০টি খাতা, ৬০০টি কলম ও ৩০টি স্কুলব্যাগ বিতরণ করা হয়।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মারকাযুল কুরআন শাইখ জাকারিয়া মাদ্রাসার শিক্ষার্থী হোসাইন বিন আব্দুল কাইয়ুম। পরে বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম আজাদ, লিটন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হযরত আলী, সংগঠনের উপদেষ্টা মো. জসিম উদ্দীন, পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. মুসা মিয়া, সুমাইয়া এন্টারপ্রাইজের কর্ণধার মো. শফিকুল ইসলাম ব্যাপারী এবং মাদ্রাসা পরিচালক আলহাজ্ব মজিবর রহমান।

বক্তারা চরাঞ্চলের শিক্ষার প্রসারে হাপানিয়া যুব সংঘের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পিয়ারী খাতুন এবং সংগঠনের সদস্য পিয়ারুল, উজ্জ্বল, নূর আলম, শাহিন সর্দার, সবুজ মিয়া, বাবুল মিয়া, শামীম রেজা, মিনহাজুল, ইসরাফিল ও নাইম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুন্সী কাদের ও আবু সামা।

সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম সুজন শিক্ষার্থীদের ঈদের শুভেচ্ছা জানান এবং উপকরণ সংগ্রহে সহযোগিতার জন্য শফিকুল ইসলাম ব্যাপারী, আলহাজ্ব মজিবর রহমান ও রজব বিন পলাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বেশ

রাজশাহী কলেজ শাখা পাঠকবন্ধু’র আহ্বায়ক শরিফুল, সদস্য সচিব যুবাইর

নিজস্ব প্রতিবেদক: আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠন পাঠকবন্ধু’র রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম (সৌরভ) ও

শেষ র*ক্ষা হলো না মসজিদে ঢুকেও, ৩ ভাইকে কু’পি’য়ে হ’ত্যা!

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৮ মার্চ)

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি লঞ্চে থাকবেন ৪ জন আনসার সদস্য   

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে রোববার থেকেই প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা

গ্রামবাসীকে অর্থ সহায়তা দিলেন হামজা 

রাসেল চৌধুরী (হবিগঞ্জ প্রতিনিধি) হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা

অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রি অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে সেই মা বলছেন সন্তান কে দত্তক হিসেবে দিয়েছেন তিনি।