চৌহালীতে যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চৌহালী উপজেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করতে ৪নং উমারপুর ইউনিয়নে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোল বাজার ঈদগাহ মাঠে এই সভার আয়োজন করা হয়।

সভায় উমারপুর ইউনিয়নের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভা শেষে পদপ্রত্যাশীদের মাঝে সদস্য সংগ্রহ ও তথ্য ফরম বিতরণ করেন চৌহালী উপজেলা যুবদলের আহ্বায়ক আরমান হোসেন হাবিব এবং সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ।

আহ্বায়ক আরমান হোসেন হাবিব বলেন, “উমারপুর ইউনিয়নের যুবদলের সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে চৌহালী উপজেলায় যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় হবে। প্রত্যাশীদের যথাসময়ে ফরম পূরণ করে জমা দেওয়ার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, “আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রত্যাশীদের তথ্য ফরমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে হবে। যাচাই-বাছাইয়ে কোনো মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে এবং এর দায় প্রার্থীকে নিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আরমান হোসেন হাবিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টাইগার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদের মোল্লা এবং সদস্য সচিব আমিরুল সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দিল্লিতে এস আলাম-হাসিনা বৈঠক, আ’লীগকে ফেরাতে নীলনকশা, আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী

শালিসী উপেক্ষা করে সিরাজগঞ্জে এতিমদের জমি বায়নানামা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ওয়ারিশদের তথ্য গোপন করে দলিলে রেকর্ডীয় অংশের চেয়ে অধিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মন্টু ও সুফিয়া গংদের

বাগেরহাটের মোরেলগঞ্জের খাল থেকে দিনমজুর মো.জাকির খানের ভাসমান মরদেহ উদ্ধার 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে মো.জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

ডেস্ক রিপোর্ট: ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে সেখানে যারা

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা ও তার ভাইদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র কয়েক দিনব্যাপী সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ‘আর্মাডা’ বলে উল্লেখ করেছেন,