চৌহালীতে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকিরের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বলাৎকারের শিকার শিশুটি (১৪) স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

শিশুটি অভিযোগ করে জানায় , মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ওই শিশুটির সঙ্গে বিএনপি নেতা জুয়েল ফকিরের পরিচয় হয়। এর পর শনিবার বিকেলে বাজার এলাকায় স্থানীয় বিএনপির একটি জনসভা চলাকালে সেখানে তাদের সঙ্গে দেখা হয়। সেই সুত্র ধরে শনিবার দিবাগত রাত ১১টার দিকে শিশুটিকে জরুরী কথা আছে বলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে যায় জুয়েল। এর পর সেখানে একটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে।

এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ হতে থানায় অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা যথোপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের ফিরিয়ে আনেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দলের সাধারণ সম্পাদকে দায়িত্ব দিয়েছেন।

অভিযুক্ত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকির এমন ঘটনার কথা অস্বীকার করে বলেন, আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, শিশু বলাৎকারের বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈগল হান্টের ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামানের ২ দিনের রিমান্ড: সাধারণ মানুষ এখনো হয়রানীতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথাকথিত জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

তাড়া‌শে দুঃস্থ অসহায় তিনশ পরিবার পেল ঈদ সামগ্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ সিরাজগঞ্জ‌ের তাড়া‌শে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়‌নের লাউতা

সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি)

ভোক্তাদের জন্য দুঃসংবাদ, এলপি গ্যাসের দাম আবারও বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার

বাবার পরিচয়ে উত্থান, অভ্যুত্থানে পতন: শেখ হাসিনার রাজনৈতিক যাত্রার সংক্ষিপ্ত চিত্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে প্রভাব বিস্তারকারী নেতা হিসেবে পরিচিত শেখ হাসিনা ভারতের নির্বাসনকালেই আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে দেশ

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক