চৌহালীতে জামায়াতের নির্বাচনী সমাবেশে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়জান ইউনিয়নের উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক কমিটির সদস্যদের নিয়ে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমীর ও সিরাজগঞ্জ-৫ আসন কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম সোহেল। সভাপতিত্ব করেন ঘোড়জান ইউনিয়ন সভাপতি মাওলানা হারেজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আমীর মাওলানা আবু ছাঈদ মু. ছালেহ।

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলমের পক্ষে ভোটারদের সমর্থন অর্জনে সংগঠনের নেতা-কর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, নদীভাঙন প্রতিরোধ, অবহেলিত মানুষের উন্নয়ন ও চৌহালীর সার্বিক কল্যাণে দলীয় প্রার্থী নির্বাচিত হলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

দিনব্যাপী জামায়াত নেতৃবৃন্দ ঘোড়জান ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্পাদক আব্দুল হালীম আনসারী, জামায়াত নেতা রবিউল ইসলাম, মাওলানা আব্দুল মালেক, মাওলানা লুৎফর রহমান, হাফেজ মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাদ্দাম, মাওলানা নূরুল ইসলাম, হোসাইন আহমাদ আশরাফী, ছাত্রনেতা তরিকুল ইসলাম তুষার ও আল-আমীন হোসেন প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের সলঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষন”থানায় মামলা দায়ের 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামে ৬ বছরের এক কন্যা শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ শে সেপ্টেম্বর) রাত ৮

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, বাড়িতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবারের

নিজস্ব প্রতিবেদক: কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বাংলাদেশ থেকে পলাতক আ.লীগ নেতা ওবায়দুল কাদের। তবে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না তিনি। এই

এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেব

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা।বিএনপি নেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইসরায়েলের তেল আবিব শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক

রমজানের পবিত্রতা রক্ষায় সলঙ্গায় জামায়েত ইসলামীর স্বাগত র‍্যালী অনুষ্ঠিত 

জুয়েল রানা: মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে, বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা সহর