চৌহালীতে কৃষককে শ্বাসরোধে হত্যা, ৫টি গরু লুট

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর কাউলিয়া চরে কৃষক তারা মিয়া (৬৫)কে শ্বাসরোধে হত্যা করে পাঁচটি গরু লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে এ নির্মম ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তার নাতি ইব্রাহিম (১৮)কে সঙ্গে নিয়ে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তুলে কৃষিকাজ ও গবাদিপশু পালনের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ অস্ত্র নিয়ে তাদের ঘরে হামলা চালায়। প্রথমে তারা ইব্রাহিমকে মারধর করে বস্তায় ঢুকিয়ে আটকে রাখে। এরপর তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘরে থাকা পাঁচটি গরু লুট করে ডাকাতরা নৌকাযোগে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। গরু উদ্ধারের চেষ্টা ও আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামীর লাশ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে মজুদ ছিল বালু-সিমেন্ট

ডেস্ক রিপোর্ট: দুধের সঙ্গে মেশানো হয় ঘুমের ওষুধ। লাশ গুম করতে ঘরের মেঝে খুঁড়ে তৈরি করা হয় গর্ত। গর্তে ঢালাই দিতে মজুদ রাখা হয় সিমেন্ট-বালু।

শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী

শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করলো রাজশাহীর ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের চার (০৪) জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন। উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটারে যানজটের শঙ্কা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও যমুনা সেতু-ঢাকা মহসড়কে

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার ধার্য

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার

আবুল সরকারের মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন-এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ চার জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।