চৌহালীতে এনসিপির মোটর শোভাযাত্রা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল ) দুপুরে কেআর পাইলট মোড় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।

এছাড়া উপজেলা সদর সহ বিভিন্ন মহল্লায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন মাহিন সরকার। এসময় বিপুল সংখ্যক মোটরযানে এনসিপির পতাকা নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব মো ইফতেখার আলম আসাদ, সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্মআহ্বায়ক ইব্রাহিম হোসেন, বেলকুচির ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী, সরোয়ার হোসেন রাব্বি ও তামিম ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

মতবিনিময় কালে মাহিন সরকার বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা, নিবন্ধন বাতিল ঘোষণাসহ তাদের দলের নাম ও মার্কা নিয়ে বাংলাদেশে কেউ কোন ভাবে রাজনীতি করতে পারবে না।

মাহিন সরকার আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেশ গণতান্ত্রিক পরিবেশে উত্তোরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরে দেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার সহ দুই পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা দর্শনায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবির ৬ ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮ টার দিকে

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ

ডাকাতির প্রস্তুতিকালে বাঁশখালীতে ১৬টি দেশীয় অস্ত্র সহ ১২জলদস্যু গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: মধ্যরাতে বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন

নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় পাকিস্তানের

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার ও সহকারী