চৌহালীতে উৎসব ভাতা বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: উৎসব ভাতা সংস্কারে বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।

বুধবার (২৮ মে) দুপুরে ১০-১২ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে। চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী এ কর্মসূচি পালন করেন।

এসময় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হিসাবরক্ষক আব্দুল হামিদ জানান, আমাদের বেতন, ভাতা ও স্কেল বৈষম্য নজির বিহীন। পূর্বে বেতন স্কেল গ্রেড-১০ টি ভাগে বিভক্ত ছিল, তা বিগত সরকারের সময় গ্রেড- ২০ টি ভাবে বিভক্ত করে ‍তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জীবন যাপনের নূণ্যতম নির্বাহ চিন্তা না করে মনগড়া বেতন সিদ্ধান্ত করে।

তিনি আরও জানান, সম্প্রতি উৎসব ভাতা সংস্কারের ক্ষেত্রেও শিক্ষকদের ২৫% এর স্থলে ৫০% করা হয়েছে, কিন্তু কর্মাচারীদের উৎসব ভাতা ৫০% থেকে কোনো পরিবর্তন না করে চরম অবজ্ঞা ও অবহেলা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সকল বৈষম্য দুর করে সকলকে ১০০% উৎসব ভাতা প্রদানের দাবী জানাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সামনে ১০ নম্বর মহাবিপদ সংকেত: সাংবাদিক ইলিয়াস

ঠিকানা টিভি ডট প্রেস: অনলাইন এক্টিভিটিস ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশবাসীকে সতর্ক করে আজ একটি স্ট্যাটাস দিয়েছে, তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা

ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব প্রশ্নবিদ্ধ: অভিযোগ ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হয়েও শিবির

ভারতে অবস্থানরত বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্‌ঘাটিত হয়েছে। তারা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন। ভারতীয় গোয়েন্দা

পিরোজপুরে ৩ আসনের জামায়েতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিন টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামি ফাউন্ডেশনের

বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনে—এমন দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিলে সমর্থন দিয়েছেন। প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার আওতায় চীন, ভারত, ব্রাজিলের মতো

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন