চোখ-মুখ ঢেকে অজ্ঞাত স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত স্থান থেকে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কয়েকজন নেতাকর্মী। সেখানে মুখ বেঁধে কেক কাটতে দেখা গেছে তাদের।

শনিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তাদের এ কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।’

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে এ কর্মসূচিতে সাতজন তরুণ অংশ নেন। তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তারা।

ভিডিওতে নিষিদ্ধ-ঘোষিত এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি টিনের ঘরে একটি কেক নিয়ে তারা স্লোগান দিতে থাকে। পেছনে জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর একটি ছবি সেখানে ঝুলানো রয়েছে।

এই ঘটনাগুলির ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ তাদের সন্ধান করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সৌহার্দ্য বিনিময় 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সম্প্রীতি সৌহার্দ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীশ্রী মদন মোহন

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

ডেস্ক রিপোর্ট: নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি। এবার ফিলিস্তিন ইস্যুতে ‘মুভমেন্ট ফর

বিকাল চার টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে ‘মার্চ টু সচিবালয়’

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা

শেখ হাসিনাকে ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, তিনি (হাসিনা) যে পরিস্থিতির

শাহজাদপুরে নৌকাডুবি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার ব্রজবালা গ্রামের আব্দুস সালামের

আন্দোলনের চাপে প্রত্যাহার পটিয়া থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাগাতার আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার