চূড়ান্ত অনুমোদন পেলো সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় নতুন ব্যাংকটির অনুমোদন প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। মতিঝিল অফিসে নতুন ব্যাংকের নির্ধারিত হিসাব খোলার কাজ ইতোমধ্যে চলছে। রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, একীভূত এই নতুন ব্যাংক ইসলামি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অস্ত্রের প্রমাণ না পাওয়ায় জেলা জামায়াত আমিরের গাড়িতে থাকা সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহীনির হাতে উদ্ধারকৃত মালামালাগুলো অস্ত্র না মানুষের ব্যবহৃত প্রয়োজনী সরঞ্জাম। এ নিয়ে দিনভর চলে ধুম্রজাল। পরিক্ষা-নিরিক্ষার পর সোমবার সন্ধ্যায় আটকৃকত তিনজন সোহেল রানা, সেলিম

টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের এনায়েতপুরস্থ হযরত ফাতেমা (রা.) মাদ্রাসার হিফজ শাখার এক শিশু শিক্ষার্থীকে (১০) যৌন নিগ্রহের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ (২৫) ও

সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ ফেরতের দাবিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার ৫ মার্চ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান

সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে ছাত্রলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক: জুবায়ের আহমেদ: প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে সম্পৃক্ত থেকে আলাদা অফিস নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেন রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর!

সরকারের পদত্যাগ দাবিতে আ.লীগের লিফলেট বিতরণ করলেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ও লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া অন্তর্বর্তী সরকারের

এনায়েতপুরে জামায়াতে ইসলামী আলচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানার গোপীনাথপুর ৮নং ওয়াড শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময়ে