চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়। রাতে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত মঙ্গলবার ৩২ বিএসএফ ব্যাটালিয়ন বিজিবির ৫৮ ব্যাটালিয়নকে জানায় যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশীকে হরিয়ানা পুলিশ কর্তৃক বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ ওই ২৬ জন বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। গতকাল ওই ২৬ জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত তথ্য বিজিবি’কে প্রেরণ করে।

পরবর্তীতে বিজিবি ২৬ জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করে। বুধবার বেনিপুর সীমান্ত পিলার ৬৪ (মেইন পিলার) এর শূন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবিকে হস্তান্তর করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফ কতৃক ফেরত পাঠানো বাংলাদেশী ব্যক্তিদের সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিদ্যালয়ের স্ক্রিনে ভেসে উঠল, আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। বুধবার (১ জানুয়ারি)। সন্ধ্যা

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থীদের মাজার জিয়ারত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীরা তাড়াশ উপজেলার হযরত হাজী খাজা শাহ্ শরীফ জিন্দানী (রহ:) এর মাজার জিয়ারত করেছেন। শুক্রবার

বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর নতুন দল প্রবেশ করেছে

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন গবেষক ও সাংবাদিক জুলকারনাইন সায়ের।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

হামলার জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রেলস্টেশন বন্ধ

অনলাইন ডেস্ক: ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরাইল। আজ শুক্রবারও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলের বেরশেবাসহ বিভিন্ন এলাকা। হামলার জেরে বেরশেবায়

কেঁপে উঠল বহুতল ভবন, ছাদের সুইমিং পুলের পানি ছিটকে পড়ল নিচে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেঁপে উঠেছে থাইল্যান্ডও। কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ভবনের