চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার সহ দুই পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা দর্শনায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবির ৬ ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮ টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন ও মৃত খোদাবক্সের ছেলে আবুল কালাম আজাদ।

দুপুরে গণমাধ্যমে পাঠানো ৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এমন তথ্যের ভিত্তিতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় অ্যাম্বুশ করব বিজিবির একটি চৌকশ আভিযানিক দল।

সকাল ৮টার দিকে সীমান্ত পিলার ৭৯ নম্বরের ১২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া তেমাথা দিয়ে দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলো। বিজিবির টহল দল ওই মটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এক পর্যায়ে মটরসাইকেল চালক আরোহীকে নিয়ে পালিয়ে যাচ্ছিলো, তবে বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করে আটক করে।

বিজিবির জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যাক্তি তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানানো হয়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১শত ৬২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধবিরতির মধ্যেও আরও ৩১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশুসহ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার

খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করলো ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, ইসি। সংস্থাটি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। বুধবার

মেয়াদ বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি)। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ

আরও ১৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীর আরও ১৫ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ

সিটি করপোরেশনের উচিত চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা: ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা সিটি করপোরেশনের রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলকারী রাজনৈতিক পরিচয়দানকারী যেকোনো চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি