চুয়াডাঙ্গায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠন থেকে চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করা হয়।,

ফুলের মালা পরিয়ে নবাগতদের স্বাগত জানান জামায়াত নেতারা। এ সময় আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সলকসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এলেঙ্গা ফ্লাইওভার শেষ হয়নি, ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে ফ্লাইওভার নির্মাণকাজ শেষ না হওয়া এবং যমুনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

ইসরায়েলের গভীরে ইয়েমেনের মিসাইল তান্ডব

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অভ্যন্তরে এবার সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের ইসলামি প্রতিরোধ আন্দোলন। দীর্ঘদিন পর এমন এক কৌশলগত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের হৃদপিণ্ড। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার পর মা কুকুরটি বাচ্চাদের খোঁজে বিভিন্ন দিকে ছুটাছুটি করছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে

সিরাজগঞ্জে যমুনা সেতুর প্রশস্ততা বাড়াতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা বহুমুখী সেতুর রেল লেন সংস্কার ও সড়কপথ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়ন এবং ভবিষ্যতে একটি অ্যানেক্স সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান

জাকসু নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থানরত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের