চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল ৬ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, একই এলাকার মৃত বাবর আলীর ছেলে মোঃ মঞ্জু হোসেন (৫২) এবং সেলিম হোসেনের ছেলে মোঃ রাতুল (২২)। এ সময় ৫ টি রামদা ও ১ টি চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানটি পতিচালনা করেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি।

তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে জানানোর অনুরোধ করা যাচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রমজানে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবজুড়ে নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার বা মাইক ব্যবহারের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি)

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরাইল। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে

ভূঞাপুরে ট্রাক-বাইক মুখোমুখি নিহত ১

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে সোমবার (১০ মার্চ) বিকেল ৫ টায় ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। ভূঞাপুর থেকে গোবিন্দাসী যাওয়ার সময় একটি মোটর বাইক ওভার

রায়গঞ্জে জেলা বিএনপির উপদেষ্টার আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রধান

ভোর রাতে সমর্থকদের কটু কথা না বলার আহ্বান জানিয়ে এমপি আমির হামজার পোস্ট

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ করেছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)

মেসির জাদুকরী ফ্রি-কিক! মায়ামির দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আটলান্টায় পর্তুগিজ জায়ান্ট পোর্তোর বিপক্ষে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে