চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।

এর আগে আজ দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফাঁসি এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।,

যদিও সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক: শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত থেকে

ছোট ছোট ভূকম্পনে বড় বিপর্যয়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তাহ না ঘুরতেই আবার ভূমিকম্পে কাঁপল দেশ। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের

কোবদাসপাড়া একতা সংস্থা ও গ্রামবাসীর উদ্যোগে বৃক্ষপ্রেমি শহিদুলকে সম্মাননা প্রদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমিক নামে খ্যাত দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপনের বিশেষ অবদান রাখায় শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার (৭মার্চ)

অবশেষে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে কুয়েটের উপাচার্যকে  

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান ‍উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায়

সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মোল্লাপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন,