চীনে বিষাক্ত খাবারে ২৩৩ শিশু অসুস্থ, সিসার মাত্রা ছাড়িয়েছে ২ হাজার গুণ

অনলাইন ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেনে খাবারে খাওয়ার অযোগ্য রং ব্যবহার করায় সিসার বিষক্রিয়ায় অন্তত ২৩৩ শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিশুদের এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাবারের নমুনা পরীক্ষায় সিসার পরিমাণ জাতীয় নিরাপত্তা সীমার চেয়ে ২ হাজার গুণ বেশি পাওয়ায় পুলিশ ঘটনাটিকে “গুরুতর অপরাধ” হিসেবে গণ্য করেছে এবং ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে পেইজিন কিন্ডারগার্টেনে, যেখানে শিক্ষার্থীদের খাওয়ানো হয় রঙিন খেজুরের কেক ও সসেজ কর্ন বান। এই খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়া শিশুদের রক্তে উচ্চমাত্রার সিসা পাওয়া গেছে। পরে তদন্তে দেখা যায়, প্রতি কেজি খেজুর কেকে ১,০৫২ মিলিগ্রাম এবং কর্ন বানে ১,৩৪০ মিলিগ্রাম সিসা ছিল—যেখানে নিরাপদ সীমা মাত্র ০.৫ মিলিগ্রাম।

পুলিশ জানায়, স্কুলের অধ্যক্ষ রান্নার কর্মীদের অনলাইনে রঙ কিনতে বলেন, যা ছিল স্পষ্টভাবে খাওয়ার অযোগ্য। সিসিটিভি ফুটেজেও দেখা যায়, রান্নার সময় খাবারে সেই রঙ মেশানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের তৎপরতায় লুকানো ওই রঙসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

এক অভিভাবক লিউ বিবিসিকে জানান, তার ছেলের লিভার ও পাচনতন্ত্রে দীর্ঘমেয়াদি সিসা বিষক্রিয়ার প্রভাব নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন। তিনি আরও বলেন, মার্চ মাস থেকেই তার সন্তানসহ অনেক শিশু পেট ও পায়ে ব্যথা এবং ক্ষুধামন্দার অভিযোগ করে আসছিল।

স্থানীয় মেয়র লিউ লিজিয়াং বলেন, “এই ঘটনা আমাদের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সীমাবদ্ধতা প্রকাশ করেছে। এ থেকে শিক্ষা নেওয়ার এখনই সময়।”

এ ঘটনায় ব্যক্তিমালিকানাধীন কিন্ডারগার্টেনটির অধ্যক্ষ, বিনিয়োগকারীসহ আটজনের বিরুদ্ধে বিষাক্ত ও ক্ষতিকর খাদ্য প্রস্তুত ও বিতরণের অভিযোগে তদন্ত চলছে। কত দিন ধরে এই রং ব্যবহার করা হচ্ছিল, তা নিশ্চিত নয়। তবে স্থানীয় অভিভাবকরা মার্চ মাস থেকেই শিশুদের অসুস্থতার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।

চীনের জাতীয় খাদ্য নিরাপত্তা মান অনুযায়ী, খাদ্যে প্রতি কেজিতে ০.৫ মিলিগ্রামের বেশি সিসা থাকা বিপজ্জনক। অথচ তিয়ানশুইয়ের এই কিন্ডারগার্টেনের খাবারে সিসার উপস্থিতি ছিল নির্ধারিত সীমার চেয়ে প্রায় ২ হাজার গুণ বেশি। বিষয়টি চীনের শিশু খাদ্য নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কলকাতায় অফিস খুলেছে আওয়ামী লীগ 

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতা শহরের নিকটবর্তী উপনগরীর একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ভবনটিতে কয়েকমাস ধরেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের

আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না: বদিউর রহমান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের

রায়গঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে: সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নারী ও শিশুর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতা ক্রমেই ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এই

চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে

বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের নেতৃত্বাধীন আইওএফ’র ১২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করে এজাহারনামীয় ১২ জন আসামি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী