চীনে বাদুড়ের দেহে নতুন করোনাভাইরাসের সন্ধান, মানবদেহে ছড়ানোর শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: বাদুড়ের দেহে নতুন একটি করোনাভাইরাস আবিষ্কার করেছেন চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলজির গবেষকরা। তবে মানবদেহে এখনো এই ভাইরাস শনাক্ত হয়নি। গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে এ আবিষ্কারের তথ্য জানানো হয়।

গবেষণায় বলা হয়, বাদুড়ের দেহে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। উহান ইনস্টিউট অব ভাইরোলজি বাদুড়ের দেহে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত।

বলা হয়, কোভিড-১৯ মহামারির শুরু দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।

গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের মিল রয়েছে।’

২০১২ সালে সৌদি আরবে মার্স ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত বছর পর্যন্ত মার্স ভাইরাসে ২ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের শুরুতে চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়েও শঙ্কা তৈরি হয়। পরে বিশেষজ্ঞরা জানান, এটি একটি সাধারণ ভাইরাস। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

২০১৯ সালের শেষ দিকে চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস (কোভিড-১৯)। এতে বিশ্বের ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশ পাহারায় সচিবালয়ের ভেতরে জুলাই মঞ্চের প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার: দুপুর ১২টায় পুলিশ পাহারায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছে জুলাই মঞ্চের ১০ সদস্যের প্রতিনিধিদল। পুলিশ কর্মকর্তারা আলোচনার জন্য তাদের ভেতরে নিয়ে গেছেন বলে জানা

গাজায় ৮৩৫টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। উপত্যকার মোট ১ হাজার ২৪৪টি

গণতন্ত্রের পথে নতুন অধ্যায়, রাষ্ট্রপতির বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ দিন। ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র,

পাল্টাপাল্টি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাল্টাপাল্টি স্থগিতের পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের সংবাদে