চীনের সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন দ্বিগুণ

অনলাইন ডেস্ক: চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় অস্ত্র মজুদ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি মোকাবিলায় ১২ ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্র, বিশেষ করে ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ থেকে চারগুণ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে পেন্টাগন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ চাহিদাসম্পন্ন অস্ত্র দ্রুত উৎপাদনের লক্ষ্যে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এবং মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিদের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। গত জুনে পেন্টাগনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন।

সেখানে আন্দুরিল ইন্ডাস্ট্রিজসহ নতুন ও পুরনো সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা যোগ দেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী হেগসেথ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে অস্ত্র উৎপাদন ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছেন।

তবে এই পরিকল্পনা নিয়ে সংশয়ও রয়েছে। কারণ, একটি ক্ষেপণাস্ত্র সম্পূর্ণরূপে প্রস্তুত হতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। নতুন সরবরাহকারীদের অস্ত্র ব্যবহারের উপযোগিতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

অর্থের সংকটও একটি বড় চ্যালেঞ্জ। ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল বিল–এর আওতায় পাঁচ বছরের জন্য অতিরিক্ত ২৫ বিলিয়ন ডলার বরাদ্দ থাকলেও বিশ্লেষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়নে আরও কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা ঠেকাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার যুক্তরাষ্ট্রের মজুদ কমিয়ে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েল-ইরান সংঘাতের সময় শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে ভাণ্ডার আরও হ্রাস পায়। ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের সুরক্ষার বিষয়টি নতুন করে ভাবাচ্ছে পেন্টাগনকে।

চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য যে ১২ ধরনের অস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে— প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, লং রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল, স্ট্যান্ডার্ড মিসাইল-৬, প্রিসিশন স্ট্রাইক মিসাইল এবং জয়েন্ট এয়ার-সারফেস স্ট্যান্ডঅফ মিসাইল। এর মধ্যে প্যাট্রিয়টকে দেওয়া হয়েছে বিশেষ অগ্রাধিকার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছাত্র নেতা কাজলের ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে

আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ

তাড়াশে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল

বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের নোটিশ

ডেস্ক রিপোর্ট: বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৫ অক্টোবর) ডাকযোগে এ নোটিশ

বিএনপি-আওয়ামী লীগ নেতা মিলে চাঁদাবাজি , থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দা‌বির অ‌ভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৯ জুলাই) ভুক্তভোগী ওই ব্যবসায়ী

মেরে ব্যালট ভরে রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ ভোট আগের রাতেই ব্যালট বাক্সে ধরে রাখা হয়েছিল। রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত সিল মারার কাজটি