চীনের প্রতিরক্ষা সহায়তা পেল ইরান, বিনিময়ে তেল

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন। চীনা নির্মিত সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) ব্যাটারিগুলো ইতিমধ্যে ইরানে পৌঁছেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

মঙ্গলবার (৮ জুলাই) মিডল ইস্ট আই’কে দেওয়া সাক্ষাৎকারে এক আরব কর্মকর্তা জানান, যুদ্ধের সময় ইরানের অনেক প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংস হয়ে যায়। সেই ক্ষতি পুষিয়ে নিতে বেইজিং থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশ চীন-ইরানের এই সহযোগিতা সম্পর্কে ওয়াকিবহাল। এমনকি তারা ওয়াশিংটনকেও বিষয়টি জানিয়েছে।

চীনের কাছ থেকে ইরান ঠিক কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, সে সংখ্যা নির্দিষ্টভাবে জানা না গেলেও সূত্র জানিয়েছে, এসব সরঞ্জামের মূল্য ইরান তেল দিয়ে পরিশোধ করছে। ইরানের ৯০ শতাংশ তেলই চীনে রপ্তানি হয়, যা যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্যেও উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের কাছ থেকে নিয়মিত তেল আমদানি করছে। নিষেধাজ্ঞা এড়াতে মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে, যাতে উৎস দেশ চিহ্নিত না হয়।

যুদ্ধ চলাকালে অনেক পশ্চিমা দেশ ধারণা করেছিল, ইরান থেকে চীন ও রাশিয়া দূরত্ব বজায় রাখবে। কিন্তু যুদ্ধশেষে ইরানের পুনর্গঠনে সরাসরি সহায়তা শুরু করেছে চীন। ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ নেতারা নিহত হন। ইরানের দাবি, ওই যুদ্ধে ১ হাজার ৬ জন ইরানি নিহত হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনসিপির দুই নেতা নিজের ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে, তারা টিভি মালিকানা পেয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস বহাল

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে

যমুনা রেলসেতুর পিলারে ফাটল: ভাইরাল হওয়া ছবি নিয়ে যা বললেন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি আপলোড করে দিনভর আতংক সৃষ্টি করেছে একটি মহল। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে AI প্রযুক্তিতে এমন ছবি

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্য নিহত: স্বামী যুবদল নেতা পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন নামে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী যুবদল নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে তাকে শ্বাসরোধে হত্যার

ইরান যুদ্ধের খবর বিকৃতির অভিযোগে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

অনলাইন ডেস্ক ইরান যুদ্ধসংক্রান্ত খবর বিকৃতভাবে প্রচারের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কিছু সম্প্রচারমাধ্যমের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার ) বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি)’