চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৩৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। এতে প্রতিবেশী নেপাল, ভুটান ও ভারতেও কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও আল জাজিরা।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় চীনা মিডিয়া তিব্বতের শিগাৎসে শহরে এবং এর আশপাশে কমপক্ষে ৩৬ জন নিহত হওয়ার খবর দিয়েছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে।’

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ডিংরি কাউন্টির চাংসুও, কুলুও এবং কুওগুও শহরগুলোর তালিকা করে বলেছে, ‘স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের ভূমিকম্প ব্যুরো থেকে একজন প্রতিবেদক জানতে পেরেছেন, ভূমিকম্পে মানুষ মারা গেছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল)। কিন্তু ভূমিকম্পের আগে তীব্রতা ৬ দশমিক ৯ থেকে সংশোধন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে। সিনহুয়ার রিপোর্টার আরও বলেছেন, সকাল ১০টা নাগাদ ‘একাধিক আফটারশক’ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র আফটার শকের মাত্রা ছিল ৪ দশমিক ৪।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ‘ডিংরি কাউন্টি এবং এর আশপাশের এলাকায় খুব শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকেন্দ্রের কাছাকাছি অনেক ভবন ধসে পড়েছে।’

রয়টার্স নিউজ এজেন্সির ভিডিও ফুটেজে দেখা গেছে, শিগাৎসে এবং লাতসে শহরে ক্ষতিগ্রস্ত ভবন এবং ভেঙে পড়া দোকানের ফ্রন্ট, ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পিলিথিন সহ ট্রাক জব্দ: আটক ২

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পিলিথিন ও ট্রাক সহ চালক ও হেলপার কে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। আজ (১৯-ফেব্রুয়ারী) সকাল ১১.০০

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপের ক্লাব সেরার স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে ক্লাবটি। স্বাভাবিকভাবেই

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়

কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক নারীকে গলায় ছুরি ধরে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণ ছাত্রদল আহবায়কের

নিজস্ব প্রতিবেদক: নিয়োগ বোর্ড আটকাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম জুয়েলকে অপহরণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার একটি কেন্দ্র