চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে।

যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এ ছাড়া মোংলা বন্দরের আধুকিয়ানে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে।

এদিকে আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংককে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রবাসীর রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন : সালাউদ্দিন আলমগীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে এ অঞ্চলের প্রবাসিরা। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও

ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই—নলকায় ভিপি আয়নুল হকের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নলকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী জনসমাবেশে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সোমবার

সালিশের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চৌধুরী ঘুঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও সালিশের টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায়

জালিয়াতির মাস্টার মাইন্ড প্রধান শিক্ষক রফিকুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। অবৈধ শিক্ষক নিয়োগ, গ্রেড পরিবর্তনে

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার !

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী নামে এক সহকারী শিক্ষক। রবিবার