চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে ৩১ মে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চীনা বিনিয়োগ জোরদারে গুরুত্বপূর্ণ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার নেতৃত্বে ১৫০ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে তিনদিনের সফরে ঢাকায় পৌঁছাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সফরকালে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

সফরের অংশ হিসেবে চীনা প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে এবং বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠকে যোগ দেবে। এছাড়াও, দেশের কয়েকটি অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন তারা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে। আশা করা হচ্ছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বাণিজ্যিক সম্পৃক্ততা ও সরাসরি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস জানা যায়নি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার

আওয়ামী লীগে ভাঙ্গনের সুর, আসছে হাসিনার বিকল্প কেউ 

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের নেতৃত্বের যবনিকাপাত হয়েছে। বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার

মসজিদে মাইক ব্যবহারের অনুমতি দিল না আদালত

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

সিরাজগঞ্জে তরুণীকে দলবেঁধে ধর্ষণ: ইউপি সদস্য গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ জুন) বিকেলে আদালতে হাজির করা হলে

ক্ষমতা নেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাপ্রধানের যে বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিন ধরে তোলপাড় চলছে, তার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে সেনাবাহিনী। সেনাসদরের মিলিটারি