চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।

জামিন আবেদনের ওপর আধা ঘণ্টা শুনানি চলে। দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনেন আদালত। পরে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন বলে জানান চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি)। মফিজুল হক ভূইয়া।

শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। রায়ের পর অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, সবকিছু শোনার পরে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা এখন উচ্চ আদালতে যাব।

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়। বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে ঢোকার আগে কাগজপত্র যাচাই করা হয়।’

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় ৩ ডিসেম্বর। কিন্তু ওইদিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেন।

এদিকে ১১ ও ১২ ডিসেম্বর ঢাকা থেকে রবীন্দ্র ঘোষ নামে এক আইনজীবী এসে চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করেন। কিন্তু যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত নাকচ করে দিয়ে পূর্ব নির্ধারিত তারিখে জামিন শুনানির দিন রাখেন।

গত ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি)। সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুর পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

একপর্যায়ে বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এ ঘটনায় ২৯ নভেম্বর দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। ভুক্তভোগীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই ঘটনায় কোতোয়ালি থানায় আরও কয়েকটি মামলা দায়ের হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনৈতিক সম্পর্কের ঘটনায় জড়ানোর অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কথিত অনৈতিক কর্মকাণ্ডে এক যুগলকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ

আগামী সংসদ নির্বাচন কেমন হবে, জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম আশা প্রকাশ করে বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও ২-এ মোট ১৯৮ জন বিদেশিকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ—পর্যাপ্ত তহবিলের অভাব, আবাসন সংক্রান্ত

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৩ গ্রাম, ভাঙছে ঘর-বসতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙনের মুখে পড়েছে সদর উপজেলার তিনটি গ্রাম ও শত শত

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু প্রকাশ পেল দুর্বলতা

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের সংঘাতের পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন- ভারত ও পাকিস্তানের মধ্যে একটি “পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক” যুদ্ধবিরতি হয়েছে,

তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

লুৎফর রহমান তাড়াশ: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা