চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে ১১ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হবে আজ। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ শুনানি হবে। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময়কে আদালতে তোলা হবে না। তারপরও আদালতে তার সমর্থকেরা যাতে কোনোপ্রকার বিশৃঙ্খলা করতে না এজন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’

জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছেছেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। আজ সকাল সোয়া ১০টার দিকে আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় ৩ ডিসেম্বর। কিন্তু ওইদিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেন।

এদিকে ১১ ও ১২ ডিসেম্বর ঢাকা থেকে রবীন্দ্র ঘোষ নামে এক আইনজীবী এসে চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করেন। কিন্তু যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত নাকচ করে দিয়ে পূর্ব নির্ধারিত তারিখে জামিন শুনানির দিন রাখেন।

গত ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি)। সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুর পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

একপর্যায়ে বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এ ঘটনায় ২৯ নভেম্বর দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। ভুক্তভোগীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই ঘটনায় কোতোয়ালি থানায় আরও কয়েকটি মামলা দায়ের হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)। সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর

কম্বোডিয়ায় থাইল্যান্ডের এফ-১৬ বিমান হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে কম্বোডিয়ায় বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির একটি সড়কে দুটি বোমা ফেলে থাই এয়ারফোর্সের একটি

গাজায় নতুন ইসরায়েলি আগ্রাসন, বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ায় উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

২৬ মার্চ আমাদের বাংলাদেশে ফেরা উচিত : আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হসিনার সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চরাঞ্চলে অবস্থিত

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির অবস্থান জানা গেছে। তিনি সেনাবাহিনীর ব্যারাক থেকে বেরিয়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছে। গত ৯ সেপ্টেম্বর গণআন্দোলনের