চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিল্পী সমিতির সাভপতি মিশা সওদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকাল ১১টায় এফডিসিতে অঞ্জনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

টানা ১০ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার (১ জানুয়ারি)। রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর আজ

নিজস্ব প্রতিবেদক: আজ স্বপ্নের নায়ক সালমান শাহে হারানোর ২৯ বছর। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে

দখল করে বানানো গণঅধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ করল ‘ছাত্র-জনতা’

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরের শান্তিধাম মোড়ে ‘পঞ্চবীথি ক্রীড়া চক্র’ ক্লাব দখল করে বানানো গণঅধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ করেছে স্থানীয় ‘ছাত্র-জনতা’। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত

টেকনাফে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের

আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরির আগুণ

মোঃ হাফিজুর রহমান, সাভারঃ সাভারের আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বৃহস্পতিবার (২০

শাহজাদপুরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা

নজরুণ ইসলামঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে ভাঙ্চুর ও হামলায় সেনাবাহিনীর সরব উপস্থিতি টের পেয়ে অন্যান্য বসতভিটা ভাঙতে পারেনি দুর্বৃত্তরা। গতকাল রোববার (৭জুন)

ইউক্রেনে ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে শত শত ড্রোন ও ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাব হিসেবেই শুক্রবার