চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, বাড়িতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবারের

নিজস্ব প্রতিবেদক: কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বাংলাদেশ থেকে পলাতক আ.লীগ নেতা ওবায়দুল কাদের। তবে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না তিনি। এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল সূত্রে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্টসহ মেডিকেল ফেসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে।,

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত শুক্রবার (২ জানুয়ারি) আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। তখন হাসপাতাল সূত্র জানিয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক।

গত জুনে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্নগোপনে ছিলেন; শেষ পর্যন্ত তিন মাস পর ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ, যুবদলের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে যুবদলের স্থানীয় দুই নেতা মদ্যপ অবস্থায় থানায় গিয়ে ওই

বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, জিডি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের রামুতে বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা। শাহেদুজ্জামান বাহাদুর নামে ওই নেতা রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। হুমকির ভিডিওটি

ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক ফাল্গুনের শেষভাগে রাজধানী ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। দিনভর আকাশ

টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি : অস্ত্র গুলির বৃহৎ চালানসহ যুবক উদ্ধার 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে ডাকাত

ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির কমিটির সভাপতি হলেন ভিপি অমর কৃষ্ণ দাস, সম্পাদক সুকুমার সরকার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌর ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির কমিটির সভাপতি হলেন জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও সাধারণ সম্পাদক সুকুমার সরকার। শুক্রবার

তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ; সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ রা জুন সোমবার সকালে তাড়াশ উপজেলা