চাহিদা মতো চাঁদা না দেয়ায় ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: সাভারে চাঁদার টাকা না পেয়ে দুই ডাব বিক্রেতার ভ্যানভর্তি ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক নেতা আরমান হোসেন বাবুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত আরমান হোসেন বাবু ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ভুক্তভোগী নুর আলম জানান, তিনি প্রতিদিনের মতো ফুটওভার ব্রিজের নিচে ডাব বিক্রি করছিলেন। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮–১০ জনের একটি দল এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালিয়ে প্রায় ২০০টি ডাবসহ পুরো ভ্যান নিয়ে যায়।

আরেক বিক্রেতা সাজিবুল ইসলাম রনি অভিযোগ করেন, একইভাবে তাকেও চাঁদার জন্য হুমকি দেওয়া হয় এবং চাঁদা না দেওয়ায় তার মালামালও নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিএনপি নেতা ও স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরমান হোসেন বাবু সাংবাদিক পরিচয় পাওয়ার পর মুঠোফোন বন্ধ করে দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৫ বছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান ৫০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকার তীব্র বিদ্যুৎ সংকটকে অর্থ লুটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। দায়মুক্তি অধ্যাদেশ জারি করে অপরাধকে আড়ালে রাখা হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত

মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার

নিজস্ব প্রতিবেদক: সরকারি গুদামে খাদ্যশস্যের নিরাপদ মজুত রয়েছে। বাজারেও সরবরাহ পর্যাপ্ত। কিন্তু মিলারদের দাদন বাণিজ্যের প্রভাবে বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কৃষকের মাঠের

ঢাবির পাঁচ ভবনে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায়

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ১

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্ট: সিরাজগঞ্জ সদর উপজেলায় র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ৪৮ হাজার ৫০০ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়

রবিবার লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ প্রতীক্ষিত লন্ডন যাত্রা পেছালো। চিকিৎসকদের পরামর্শ ও প্রস্তুতিগত জটিলতার কারণে তাকে এখন রবিবার (৭ ডিসেম্বর)

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে আমেরিকা মাস্টারপ্ল্যান করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে