চাল কাকপক্ষীতে খেয়ে ফেলেছে, বললেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে অতি দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৬৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান গাজীর বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শাহিনুর আক্তার ও মোসা. সীমা বেগম নামে দুই নারী। তবে চাল কাক-পক্ষীতে খেয়ে ফেলেছে বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান

অভিযোগকারী শাহিনুর আক্তার বলেন, ‘আমি ভিডব্লিউবি কর্মসূচির তালিকাভুক্ত। আমার কার্ড নম্বর-২১। বিগত দিনে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পেয়েছি। ২০২৪ সালের এপ্রিল ও ডিসেম্বর মাসের ৬০ কেজি চাল পেয়েছি। এবার চালের জন্য প্যানেল চেয়ারম্যানের কাছে গেলে বলেন, ‘চাল কাক পক্ষীতে খেয়ে ফেলেছে’।

আরেক অভিযোগকারী মোসা. সীমা বলেন, ‘২০২৪ সালের এপ্রিল, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর চার মাসের ১২০ কেজি চাল পাইনি। বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি বলেন, “চাল কাক পক্ষীতে খেয়ে ফেলেছে।” পরে প্যানেল চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম চাল না দিয়ে জোরপূর্বক আমার ভিডব্লিউবি কার্ডে টিপসই দিতে বাধ্য করেন।’

ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডে ২২ জন কার্ডধারী নারী ভিডব্লিউবি কর্মসূচির চাল পেয়ে থাকেন। মো. শাহজাহান গাজী প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গত ৪ মাস বরাদ্দের চাল নয় ছয় করেছেন। কার্ডধারীদের চাল না দিয়ে তিনি চাল আত্মসাৎ করেন। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে আমার ওপর শাহজাহান গাজীর লোকজন গত ৮ জানুয়ারি হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজী বলেন, সব অভিযোগ মিথ্যা। ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন,‘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুন

নিজস্ব প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।, শনিবার

আজ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন সংসদ নেতা

ফল আসার আগেই ‘বিজয়ী’ ঘোষণা, ধানের শীষ প্রার্থীকে শুভেচ্ছা শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক: ফলাফল ঘোষণার আগেই সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির

ইসরাইলে হাইপারসনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: রাষ্ট্রীয় টিভি

অনলাইন ডেস্ক: ইসরাইল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে গেছে।

নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই মেয়াদের মাঝপথে পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ