চার মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন: নাটোরে ধর্মীয় শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ প্রায় চার মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিতভাবে সরকারি বেতনভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের (মাধ্যমিক শাখা) ধর্মীয় শিক্ষক উত্তম কুমার মণ্ডল চলতি বছরের ১০ এপ্রিল থেকে টানা তিন মাস ২১ দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। তবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে তিনি নিয়মিত বেতন গ্রহণ করছেন।

বিদ্যালয়ের হাজিরা খাতায় দেখা গেছে, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের এই শিক্ষক এপ্রিলের মাঝামাঝি থেকে কোনোদিনই স্বাক্ষর করেননি। কোনো ছুটির আবেদন ছাড়াই তিনি অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তম কুমার মণ্ডলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে, গত ১৯ মার্চ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারের ওপর হামলার মামলায় তিনি প্রধান আসামি। আর ২০ মে গোসাই আশ্রমে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিনি ২ নম্বর আসামি। এসব কারণে তিনি বর্তমানে পলাতক।

এ বিষয়ে জানতে চাইলে উত্তম কুমার মণ্ডল দাবি করেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। তবে ছুটি সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি এবং একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল জব্বার বলেন, “উত্তম কুমার দীর্ঘদিন ধরে অনুপস্থিত। তাকে তিনবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা জানান, “ইএফটি পদ্ধতিতে বেতন বন্ধের ব্যবস্থা এখনো কার্যকর হয়নি, তবে আগামী আগস্টে তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলখানা থেকে পালালো আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছে। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর

নির্বাচন নিয়ে সরকার-বিএনপি মুখোমুখি

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বিএনপি ও অন্তর্বর্তী সরকার এখন মুখোমুখি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের উদ্দেশে বলেছেন,

বিশ্বজুড়ে বদলাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র সামনে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যখন কম খরচে শত্রুর মোকাবিলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ বিভিন্ন দেশ, এমন পরিস্থিতিতে নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে

টাঙ্গাইলে যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে ২২ ঘর ভস্মীভূত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লীতে শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডে যৌনকর্মীদের ১২টি ঘর ও সেখানে অবস্থিত ১০টি দোকান ভস্মীভূত

আবাসিক হোটেলে ছাত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার দুর্গাপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (২২) জোর করে হোটেল কক্ষে আটকে ধর্ষণ করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় ওই

১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়

ডেস্ক রিপোর্ট: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়।