চারটি প্রদেশে ভাগ হচ্ছে দেশ!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনটি রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দিতে চাচ্ছে।’

সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে গঠিত সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। যদিও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হয়নি। তবে কমিশন তাদের সম্ভাব্য কিছু সুপারিশ তুলে ধরেছে, যার মধ্যে চারটি প্রদেশ গঠনের কথা রয়েছে।

সূত্র মতে, চারটি প্রদেশ হতে পারে-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। তবে প্রদেশগুলোর পরিচালনা কাঠামো এবং সেগুলোর দায়িত্ব-কর্তব্য এখনো পরিষ্কার হয়নি।

কমিশনের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে এবং চূড়ান্ত সুপারিশ প্রস্তুত হয়নি। কারণ এটি সংবিধান সংশ্লিষ্ট একটি বিষয়। তাই কাঠামো সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।’

সূত্র আরও জানায়, মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্রনিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য-সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে কেন্দ্রের হাতে। আর বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে।

এদিকে, বাংলাদেশে একাধিক প্রদেশ গঠনের আলোচনা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ‘রাষ্ট্র মেরামতের এখনই সময়’ শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেছিলেন এবং প্রদেশগুলোর কার্যক্রম কী হবে তা নিয়েও ধারণা দিয়েছিলেন। তিনি বিকেন্দ্রীকরণের গুরুত্ব তুলে ধরেছিলেন এবং বলেন, ফেডারেল কাঠামোর মাধ্যমে বাংলাদেশের শাসনব্যবস্থা আরও কার্যকর হতে পারে।’

তবে, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ এই প্রস্তাবের বিপরীতে বলেন, “বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি ছোট দেশ, এবং বর্তমানে যেসব বিভাগ আছে, সেগুলোকেই শক্তিশালী করা সম্ভব। প্রদেশ গঠন নতুন সমস্যা তৈরি করতে পারে।”

প্রসঙ্গত, বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। এছাড়া কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার বিষয়েও আলোচনা চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা

এনায়েতপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বুধবার সকালে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে কনটেইনার টার্মিনালে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক

অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় তৈরি হচ্ছে সংকট। উচ্চতর ডিগ্রি নিয়েও মিলছে না কাঙ্ক্ষিত কাজের সুযোগ। মূলত বিপুল সংখ্যক

ভ্যাটিকান সিটি সফরে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ভ্যাটিকান সফরে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে তিনি কাতার ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আকস্মিক আগুনের এ ঘটনা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন