চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাম্বল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন বাঁশখালী উপজেলার চাম্বলস্থ আয়ান পার্কে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক কাইছার উদ্দিনের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশ আমাদের, এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবেনা। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিকসহ সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা শ্রমিকরা এক হয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সকল অঙ্গ সংগঠনের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেডারেশনের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোখতার হোছাইন সিকদার, কোষাধ্যক্ষ আ.ন.ম মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, ফেডারেশনের বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা জোবাইর আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দীন, উপদেষ্টা সৈয়দ মর্তুজা আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন উপদেষ্ঠা আব্দুল জলিল মানিক, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা শ্রমিক কল্যাণের সহ সাধারণ সম্পাদক কাজী ইমরানুল হক, দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ হোছাইন, বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন তালুকদার, চাম্বল শ্রমিক কল্যাণের সভাপতি আনোয়ারুল আজিম সাইদি, ইতালি প্রবাসী আমজাদ হোসেন, শীলকূপ ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমূখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে যুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। বালুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা। আল-জাজিরার খবরে

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও, ভোটের সময় নিয়ে এখনো একমত হতে পারেনি তারা। কেউ জাতীয় নির্বাচন ও গণভোট

হুমকি ও অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে

জামালপুর প্রতিনিধি: প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত

চৌহালীর এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আইসিএল স্কুলের উদ্যোগে