চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার ঘটনায় যুবদল নেতা লোকমান গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধরের মামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রাম থেকে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার (৩ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন এবং একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১ আগস্ট রাতে জেলা যুবদল তাকে দল থেকে বহিষ্কার করে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে চাটমোহরের ফৈলজানা এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের স্থানীয় শাখায় লোকমান হোসেন ও তার সহযোগীরা প্রবেশ করে ভাঙচুর চালান এবং কর্মকর্তাদের ওপর হামলা চালান।

তদন্তে জানা যায়, লোকমান হোসেন ঐ ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি সহযোগীদের নিয়ে ব্যাংকে হামলা চালান। বাধা দিলে ব্যাংকের ব্যবস্থাপকসহ (ম্যানেজার) একাধিক কর্মকর্তা মারধরের শিকার হন।

ঘটনার পর ব্যাংকের ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা (মামলা নম্বর-১৫) দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, রোববার সকালে গ্রেপ্তারকৃত লোকমান হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘বউ, মিছিলে যাচ্ছি, দোয়া করো’-স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ দিলেন যুবদল নেতা রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বউ, মিছিলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো”—এই আবেগঘন কথাই ছিল যুবদল নেতা সোহানুর রহমান খান রঞ্জুর শেষ বিদায়। ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী

নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক; মানবিকতা ও নিঃস্বার্থ সমাজসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করে না-ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের ইটনার গোরখোদক মনু মিয়া। শনিবার (২৮ জুন) সকাল ১০টা

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে

মধ্যরাতে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ১২ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারান তারা।

সিরাজগঞ্জে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে কুপিয়ে ও গলা কেটে