চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ওই যুবক। তা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে জানিয়ে দিয়েছেন সেই ভাতিজা।,

সম্প্রতি Md Abdul Aziz (মায়াবতী জামাই) নামের ফেসবুক আইডিতে শেয়ার করে আজিজ বিষয়টি নিশ্চি করেন।

এর আগে, গত ১৮ অক্টোবর উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় আব্দুল আজিজের বাড়িতে অবস্থান নেন চাচি রুবিনা খাতুন (২৫)। তিনি ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। আর ভাতিজা আব্দুল আজিজ (২০) মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই ওসমান গণি মোল্লার ছেলে। ঘটনার তৃতীয় দিন রুবিনাকে তালাক দেন স্বামী মাইদুল ইসলাম।

আব্দুল আজিজের পোস্টে দেখা যায়, ৪টি ছবি শেয়ার করেছেন তিনি। যার একটিতে পূর্বে চাচি-ভাতিজার সম্পর্ক থাকা ওই নারী এবং আব্দুল আজিজের সেলফি, আর একটিতে তাদের কোর্ট ম্যারেজের এফিডেভিট এবং অপর দুটি ছবিতে তাদের কাবিননামার কপি। তার শেয়ার করা তথ্যানুযায়ী গত ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আব্দুল আজিজের দেওয়া ওই পোস্টে এখন পর্যন্ত রিঅ্যাক্ট পড়েছে ৩৭১টি। শেয়ার হয়েছে ৪১টি। আর কমেন্ট বক্সে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ থেমেছে। কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকা ছেড়ে

তিন দিনে ৬ সাংবাদিক আহত; চিকিৎসার জন্য জয় ব্যাংককে

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেশাগত দায়িত্ব পালনকালে আইসক্রিম বিক্রেতাদের হামলায় আহত যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও

শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসি মুখপাত্রের

অনলাইন ডেস্ক: ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড

ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন। রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা

বিমানে অজ্ঞান যাত্রীকে জরুরি চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন ডা. রায়হান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবার পর বিমানের এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ তখন প্রায়

টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৩ মার্চ)