চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফাতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৪ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জের আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

শনিবার (২২ মার্চ), দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর দপ্তরের কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার), দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে গত (২১ মার্চ), রাত সাড়ে ১০ টায় র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল বৈকন্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে, গত (১৬ মার্চ) রাত ১০ টা ১০ মিনিটে বৈকন্ঠপুর বাজার এলাকা থেকে রিয়াজ উদ্দিন সেখ, হৃদয় সেখ সম্পর্কে চাচা-ভাতিজা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধ্যা না পেয়ে গত (১৭ মার্চ) রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে। পরে (২০ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ধানগড়া-পাঙ্গাসী সড়কের বৈকণ্ঠপুর দক্ষিনে ভেড়াদহ ব্রীজের নিচে কচুরি পাড়ার মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় চাচা-ভাজিতার লাশ ভেসে উঠে।

পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতাল রিপোর্ট প্রস্তুতি শেষে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের দৃষ্টি হয়। পরে র‌্যাব-১২’র অভিযানে বহুল আলোচিত ক্লুলেস মামলার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভ্রাম্যমান আদালতে তাড়াশে অবৈধভাবে খনন করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে এক ঠিকাদার কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। আজ বুধবার (২৬

এতোদিন চুপ ছিলাম, আর সহ্য করবোনা: আরাফাত

নিজস্ব প্রতিবেদক: আমরা প্রথমে চুপ ছিলাম, পরে ধীরে ধীরে আমাদের বক্তব্য দিতে শুরু করেছি। এখন আমরা বলছি যে কিছু টেকনিক্যাল সমস্যা এবং প্রতিবন্ধকতা রয়েছে, তবে

সিরাজগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানার

বেলকুচি উপজেলার শালদাইড় গ্রামীণ কাঁচা রাস্তার বেহাল অবস্থা 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শালদাইড় গ্রাম থেকে উপজেলা সদরে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে,বর্ষা

বিশেষ ভাতা বাড়ল চাকরিজীবীদের, বাড়ছে পেনশনেও সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের ‘বিশেষ সুবিধা’ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চাকরিরতরা

কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্যরেখার শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বেড়া দেওয়ার ছয়