চাচাকে বিয়ে করতে না পেরে স্বামীকে খুন: বিহারে নববধূসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। প্রেমে ব্যর্থ হয়ে আপন চাচার সঙ্গে মিলে এই হত্যাকাণ্ড ঘটান তিনি।

পুলিশ জানায়, ২০ বছর বয়সী গুঞ্জা দেবীর সঙ্গে তার ৫৫ বছর বয়সী চাচা জীবন সিংহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁরা বিয়ে করতে চাইলেও পরিবারের আপত্তিতে তা সম্ভব হয়নি। পরিবার গুঞ্জার বিয়ে দেন নবীনগর থানার বরওয়ান গ্রামের যুবক প্রিয়াংশুর সঙ্গে।

তবে বিয়ের পরও চাচার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন গুঞ্জা। তদন্তে জানা যায়, তারা দু’জনে মিলে ভাড়াটে খুনিদের মাধ্যমে প্রিয়াংশুকে হত্যার পরিকল্পনা করেন। প্রমাণ পাওয়ার পর গুঞ্জা ও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাচা জীবন সিংহ পলাতক রয়েছেন।

আওরঙ্গাবাদের পুলিশ সুপার অমরীশ রাহুল জানান, ২৫ জুন প্রিয়াংশু ট্রেনে করে বোনের বাড়ি থেকে ফিরছিলেন। নবীনগর স্টেশনে পৌঁছে স্ত্রী গুঞ্জাকে ফোন করে কাউকে মোটরসাইকেল নিয়ে নিতে বলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর গুঞ্জা গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করলে সন্দেহ দানা বাঁধে। ফোন কল রেকর্ড থেকে দেখা যায়, তিনি নিয়মিত চাচা জীবন সিংহের সঙ্গে যোগাযোগ রাখতেন। জীবন সিংহের ফোনেও ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগের তথ্য মেলে।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক জীবন সিংহকে ধরতে অভিযান চলছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাত হলেই বেলকুচি পৌসভায় বসে মাদকের আসর: জেনেও ব্যবস্থা নিতে পারছেনা প্রশাসন 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় রাত হলেই বসে মাদকের আসর। সেই সাথে চলে নানা অনৈতিক কর্মকান্ড। দির্ঘদিন যাবৎ পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা রফিকুল

নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদেতাড়াশে বিক্ষোভ সমাবেশ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর  হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের একটি সূত্র

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক কারবারি আটক  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ কেজি গাঁজা, একটি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে

সিরাজগঞ্জের সাবেক এমপি তানভীরসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ পাঁচজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক)