চাকসু নির্বাচনে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। ভিপি (সহ-সভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক)– দুই শীর্ষ পদই গেছে তাদের দখলে। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

ভিপি পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৩ ভোট।

জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট।

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৪টি হল ও একটি হোস্টেলে অনুষ্ঠিত নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জানা যায়।

চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েছেন আরও ৪৯৩ জন।

দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার আগে উত্তেজনা দেখা দেয়। বুধবার রাত একটার পর দুটি হলে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর, রাত ৩টা ১৫ মিনিটে তিনি মুক্ত হন।

বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ওই রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন, তবে কোনো সংঘর্ষের খবর মেলেনি। রাত একটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে থানায় জব্দ করা গাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানায় পরিত্যক্ত একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), বিকেল সোয়া

যুদ্ধবিরতির মধ্যেও আরও ৩১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশুসহ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার

ঈদযাত্রার চাপ: যমুনা সেতু দিয়ে একদিনে পারাপার ৫১ হাজারের বেশি যানবাহন

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৮ মার্চ) সেতু দিয়ে মোট ৫১

ভেবেছিলাম নতুন সরকারের আমলে দুর্নীতি কমবে, বাস্তবে আরও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ১১৫টি স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। অভিযোগ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে। তবে

অবৈধ বালু উত্তোলনে সংকুচিত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার মানচিত্র দিন দিন ছোট হয়ে আসছে অবৈধ বালু উত্তোলনের কারণে। সদর উপজেলার পাতাবুনিয়া ও বাঘমারা চরের শত শত ভূমিহীন কৃষকের